
গতানুগতিক শিক্ষার স্থলে কর্ম ও জীবনমুখি শিক্ষার প্রসার ঘটিয়ে বেকাত্বকে দূর করার উদ্দেশ্যে নিয়ে ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় ‘বরিশাল হোম ইকনমিক্স কলেজ’ যা ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ এর কর্তৃপক্ষ ইতোমধ্যে তাদের উপাদানকল্প কলেজ হিসাবে অনুমোদন প্রদান করেছেন।
শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এখানে যে সকল সুবিধা বিদ্যমান রয়েছে সেগুলো হলো আধুনিক সুপরিসর ল্যাব, এসি ক্লাসরুম, অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকমন্ডলী, ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ, খোলামেলা অপরূপ প্রাকৃতিক পরিবেশ, ক্যাম্পাস সংলগ্ন ছাত্রী হোস্টেলের সুব্যবস্থা, আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে পাঠদান, সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি।মানসম্পন্ন ও যুগোপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকমন্ডলী সর্বদাই আন্তরিক, খোশমেজাজী, অমায়িক ও কর্তব্যের প্রতি সর্বদা দায়িত্বশীল। তাদের জ্ঞানের পরিসর আরও বৃদ্ধি ও পরিশীলিত করার উদ্দেশ্যে নিয়মিত তারা জাতীয় ও আন্তর্জাতিক সিম্পোজিয়াম ও সেমিনারে অংশগ্রহণ করার পাশাপাশি বিভিন্ন গবেষণামূলক কাজে নিয়োজিত রয়েছেন। কলেজটির সকল প্রশাসনিক কার্যাবলী গভর্নিংবডির স্বাধীনভাবে সর্বসম্মত সিদ্বান্তের আলোকে হয়ে থাকে। সকল একাডেমিক বিষয়াবলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞানের অনুষদের অনুমোদিত পাঠ্যক্রমের ভিত্তিতে হয় এবং সকল একাডেমিক কার্যক্রম উক্ত অনুষদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
এই কলেজ থেকে যে ৫টি বিষয়ের উপর ৪ বছর মেয়াদি বিএসসি অনার্স ও ১ বছর মেয়াদি এমএসসি করা যায় সেগুলো ১. খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, ২. বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প, ৩. শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক, ৪. সম্পদ ব্যবস্থাপনা ও এন্টাপ্রেনরশিপ, ৫. শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা। শিক্ষার্থীরা খাদ্য ও পুষ্টি সম্পর্কে গভীর জ্ঞানের পাশাপাশি বিভিন্ন বয়সি শিশুদের আচরণগত, সামাজিক, আবেগের উন্নয়ন বিষয়ও জানতে পারবে।
বাজেটের মৌলিক নীতি, গৃহ ও সম্পদ ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা সম্পর্কে বাজেটের মৌলিক নীতি, গৃহ ও সম্পদ ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা সম্পর্কে প্রতিটি শিক্ষার্থী জানতে পারবে।
তাছাড়া, এটি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে শিক্ষার্থীরা যে সকল বিষয়ে উপর দক্ষতা অর্জন করবে সেগুলো হলো- বাণিজ্যিক নকশা, গ্রাফিক ডিজাইন এবং ইন্টেরিয়ার ডেকোরেটর, ফাইবারের বৈশিষ্ট্য, বস্ত্রের উৎপাদন ও বিপণন। এগুলোর জ্ঞান বিকশিত করে শিক্ষার্থরা কর্মজীবনে ফ্যাশন ডিজাইনার হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
আমাদের কলেজ থেকে উত্তীর্ণ হয়ে গ্রাজুয়েটরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় বিভিন্ন পেশায় যোগ্যতার সাথে সমাসীন হওয়ার সুযোগ রয়েছে। আমি আন্তরিকভাবে আশা করি দেশব্যপী হোম ইকনমিক্স কলেজের মাধ্যমে স্বাধীনতার মূল চেতনা যেমন উজ্জীবিত হবে তেমনি ক্ষুদা দারিদ্রতা ও বেকারত্বও দূর হবে।
Notice Board
Follow us @Facebook
Downloads
Visitor Info